বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ *** রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত *** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

খামেনি হত্যাকে রক্তপিপাসু স্বৈরশাসকের বিদায় বললেন রেজা পাহলভি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে একে একটি ‘উপশম’ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে খামেনিকে ‘আমাদের সময়ের এক রক্তপিপাসু স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেন। সূত্র: সিএনএন।

তিনি দাবি করেন, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার অন্তিম সময়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই এটি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

রেজা পাহলভি, হুঁশিয়ারি দিয়ে বলেন যে খামেনির কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা শুরু থেকেই ব্যর্থ হতে বাধ্য। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এটি একটি মহৎ জাতীয় উৎসবের শুরু হতে পারে, তবে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বজুড়ে লাখ লাখ বিরোধী বিক্ষোভকারীকে উজ্জীবিত করতে সমর্থ হলেও সমালোচকদের মতে পাহলভি কোনো ঐক্যবদ্ধ ব্যক্তিত্ব নন, বরং একটি বিতর্কিত চরিত্র।

উল্লেখ্য, ইরানে ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতি সমর্থন জানানো একটি দণ্ডনীয় অপরাধ এবং সামাজিকভাবেও এটি নিষিদ্ধ। ১৯৭৯ সালে যে ইরানি সমাজ শাহের একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, সেখানে রাজতন্ত্রের প্রতি সহমর্মিতা আজও নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। তা সত্ত্বেও পাহলভি বর্তমানে ইরানের বিরোধী শিবিরের সবচেয়ে পরিচিত মুখ হিসেবে টিকে আছেন।

জে.এস/

রেজা পাহলভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250