বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ *** রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত *** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

পশ্চিমবঙ্গের মন্ত্রীকে পাল্টা জবাব

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির জবাবে তিনি এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দেশে ফিরতে হলে তাকে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। দেশের মানুষ অতন্দ্র প্রহরীর মতো সব অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, সরকার যখন দেশ গঠনের চেষ্টা করছে, তখন ফ্যাসিবাদী শক্তি দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের পাশাপাশি স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তখন ২০২৪ সালের পরাজিত শক্তি দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এর আগে সকালে শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী বর্তমানে যেভাবে উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে, সেভাবেই তা চলবে।

মো. আসাদুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250