বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

আবাসিক হোটেলে অভিযান, ২১ নারীসহ আটক শতাধিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদকের রমরমা কারবার টঙ্গীর কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ শতাধিক জড়িত ব্যক্তি আটক হয়েছে। এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচশ সদস্য অংশ নেন।

সোমবার (৪ঠা নভেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানায় আটককৃতদের সোপর্দ করে উদ্ধারকৃত মালামাল জমা দেওয়া হয়।

যৌথ বাহিনী সূত্রের বরাত দিয়ে গণামধ্যমের খবরে বলা হয়, গতকাল রোববার (৩রা নভেম্বর) রাতে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমতলীর কেরানীরটেক বস্তি ও জাভান আবাসিক হোটেল থেকে ৫১ জন পুরুষ ও ২১ জন নারীকে আটক করা হয়। একই সঙ্গে আরো ৪০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

সেনাবাহিনীর মেজর ইয়াসমিন যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল রোববার দিবাগত রাত ৩টায় গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড টঙ্গীর কেরানীরটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক, নগদ ২২ লাখ ৮১ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী এ সময় মাদক কারবারির সঙ্গে যুক্ত ৪০ জনকে আটক করে।

ক্যাপ্টেন মাহমুদ গণমাধ্যমকে জানান, জাভান আবাসিক হোটেল থেকে এক হাজার ৫৩ বোতল মদ জব্দ ও শতাধিক আসামি আটক করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অংশগ্রহণে পরিচালিত হয় এই অভিযান। আটককৃতদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ওআ/কেবি

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250