মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

নিজের অভিনয় দেখতে অস্বস্তি হয়!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ড্রামা সিরিজ ‘গেম অব থ্রোনস’। দুনিয়াজুড়ে সিরিজটির কোটি দর্শক রয়েছেন। সিরিজটিতে সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। এ তারকা সম্প্রতি এটির সেটে নিজের অভিজ্ঞতা ও এখান থেকে প্রাপ্ত শিক্ষা প্রসঙ্গে মুখ খুলেছেন।

‘ডিশ’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এ অভিনেত্রী জানান, পেশাগত ও ব্যক্তিগত- উভয় দিক থেকেই এ ‘গেম অব থ্রোনস’ তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। 

সোফি বলেন, ‘আমি অবশ্যই সেই শো থেকে যথেষ্ট পরিমাণে বাস্তবভিত্তিক শিক্ষা পেয়েছি। আমি এখানে কাজ করতে ভালোবাসি। এটিতে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কারণ, এর আগে অভিনয়ের ওপর কখনোই আমার আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছিল না।’

উল্লেখ্য, ‘গেম অব থ্রোনস’-এ সোফি যখন কাজ শুরু করেন, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। প্রায় এক দশক সিরিজটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর এ দীর্ঘ অভিজ্ঞতাই তাকে গঠনমূলক শিক্ষা দিয়েছে বলে মনে করেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার চারপাশে দুর্দান্ত সব অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন, তাদের থেকে আমি শিখেছি। এ অভিজ্ঞতা এমন ছিল, যেন আমি কোনো প্রতিযোগিতা জিতেছি।’ এ সময় তিনি সহ-অভিনেতা হিসেবে কিট হ্যারিংটন, লেনা হেডি, এমিলিয়া ক্লার্ক ও পিটার ডিঙ্কলেজের প্রসঙ্গ উল্লেখ করেন।

হলিউড সোফি টার্নার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250