সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

সাংবাদিকদের চাকরি নিয়ে নতুন নির্দেশনা শিগগিরই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকার গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা নিয়ে শিগগিরই নতুন নির্দেশনা জারি করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো গণমাধ্যমপ্রতিষ্ঠান তার কর্মীদের বিনা নোটিশে কিংবা হুট করে চাকরিচ্যুত করতে পারবে না। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে, যে কোনো সময় হুট করে চাকরি ছাড়তে পারবে না। এ বিষয়ে খুব শিগগিরই তথ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হবে।

আরো পড়ুন: পরিচ্ছন্ন রাখার স্বার্থে সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক

এসময় ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ও বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। এসব বিষয় জবাবদিহিতার আনতে নীতিমালা গঠনের দাবি জানান সাংবাদিকরা।

প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে। তবে তিনি এও বলেন, অপতথ্য রোধ করতে গিয়ে মত প্রকাশের স্বাধীনতায় যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে।

এইচআ/ 


গণমাধ্যমকর্মী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250