মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

পরিচ্ছন্ন রাখার স্বার্থে সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে সপ্তাহের একদিন ধানমন্ডি লেক ঘিরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) ধানমন্ডি লেকে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে এসে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, প্রতি সপ্তাহের বুধবার ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ধানমন্ডি লেককে আরও সুন্দর এবং আকর্ষণীয় স্পটে পরিবর্তনের লক্ষ্যে নজরুল সরোবর স্থাপনেরও ঘোষণা দেন মেয়র তাপস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এর উদ্বোধন করবেন বলেও জানান তিনি। 

ওআ/

ধানমন্ডি লেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250