শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

জুনেও আমেরিকা গিয়েছিলাম, এবার বাধা দেওয়ায় বিস্মিত হয়েছি: সোহেল তাজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আমেরিকা যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তানজিম আহমেদ সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে। গত বুধবার (২৪শে সেপ্টেম্বর) ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার (২৫শে সেপ্টেম্বর)  রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে আজ শনিবার (২৭শে সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ  বলেন, ‘আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকাবে? ৫ই আগস্টের পর আমি তো বেশ কয়েকবার গেলাম। তখন কিছু বলল না। হঠাৎ করে কেন আটকাবে?’

তিনি বলেন, ‘আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা কী বলে সেটা শুনতে চাই। আমি সত্যি অবাক! সরকার আমার সঙ্গে এটা কেন করল!’

এ ছাড়া সোহেল তাজ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। এমনকি গত জুনেও আমেরিকা গিয়েছিলেন। এবার বাধা দেওয়ায় বিস্মিত ও আশ্চর্য হয়েছেন।

সোহেল তাজ বলেন, বিষয়টি নিয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছেন, আগামীকাল রোববারের মধ্যে পরিষ্কার হবে। এর আগে তিনি কিছু বলতে পারছেন না।

বিডিআর বিদ্রোহের তদন্তের কারণে কমিশনের নির্দেশনায় বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নর জবাবে সোহেল তাজ বলেন, ‘এ বিষয়ে আমি আগামীকাল বলতে পারব।’

উল্লেখ্য, গত ১৭ই জুলাই বড় বোন শারমিন আহমদকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহেল তাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই এ সাক্ষাৎ হয়।

জে.এস/

সোহেল তাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250