মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে টিকটকের বর্ষসেরা ক্রিয়েটর হলেন আয়মান সাদিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেল ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’। প্রতিবছর টিকটকে সেরা ভিডিও নির্মাতাদের নিয়ে করা হয় এই আয়োজন। এতে পুরস্কার বিতরণী ও সম্মাননা জানানো হয়। এবার বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক।

সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ইয়ার অন টিকটক’। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মুনজেরিন শহীদসহ দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেটর পূজা দত্ত বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে মূলত দেশের সেরা নির্মাতাদের তুলে ধরি। বিশেষ করে যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে বসে টিকটকে ভিডিও প্রকাশ করছেন এবং খুব জটিল বিষয়গুলোকে সহজে এবং বিনোদনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন।’

আরো পড়ুন: এআই ফিচার এখন টিভিতে

এ বছর ‘ইয়ার অন টিকটক’–এ ভিডিও নির্মাতাদের বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। গত বছরের জন্য ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩’ পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এছাড়া এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ ও স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন।

ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘স্টাইল হাট’। ফুড ক্রিয়েশনে ‘ফুডখোর’, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য ‘আমার বাংলাদেশ’ শ্রেণিতে ‘দ্য মাহিম মেইকস’, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে ‘রবিন রাফান’ পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘লাইফ ইজ মেও’ এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা ইসলাম।

ভোটের মাধ্যমে বছরের সেরা ভিডিও নির্মাতাদের বাছাই করা হয়েছে বলে টিকটকের পক্ষ থেকে জানানো হয়। নাচ ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।

এইচআ/ আই. কে. জে/  


টিকটক আয়মান সাদিক বর্ষসেরা ক্রিয়েটর মুনজেরিন শহীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250