বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য

মাছ চাষীদের পর্যাপ্ত প্রশিক্ষণের পরামর্শ গণপূর্তমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাছ চাষীদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বুধবার (৩১শে জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছ চাষীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। 

উবায়দুল মোকতাদির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও যুগোপযোগী সিদ্ধান্তের ফলে গত কয়েক বছরের দেশে মাছের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে দেশের আমিষের চাহিদা পূরণ করে মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। মাছচাষীদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মনে করেন। 

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য আহরণে আমাদের দেশ এখনো পিছিয়ে আছে। সমুদ্রে মৎস্য আহরণে মোটা অংকের অর্থ বিনিয়োগ করতে হয়। আমাদের বেশিরভাগ জেলেদের সেই সক্ষমতা নেই। মোটা অংকের অর্থ বিনিয়োগে সক্ষম করে জেলেদেরকে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। 

আরও পড়ুন: জাতীয় মৎস্য পদক পেলেন ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা: মো: বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু প্রমূখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থানীয় পুরুলিয়া ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন। 

এসি/কেবি

গণপূর্তমন্ত্রী মাছচাষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250