সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

শিল্পী‌দের প্রতিবাদ, ইসরা‌য়ে‌লের স‌ঙ্গে কাজ না করার ঘোষণা ১২ শর বে‌শি শিল্পী ও নির্মাতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফি‌লি‌স্তি‌নের ওপর ইসরা‌য়ে‌লের বর্বরতা ও গণহত্যার বিরু‌দ্ধে শিল্পী‌দের প্রতিবাদ এবার আরও ক‌ঠোর হ‌লো। আরও শক্ত অবস্থান নি‌লেন শিল্পীরা। হ‌লিউডসহ সারা বি‌শ্বের বি‌ভিন্ন ইন্ডা‌স্ট্রির ১২ শর বে‌শি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থে‌কে ইসরা‌য়ে‌লি কো‌নো ইনস্টি‌টিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠা‌নের স‌ঙ্গে কাজ কর‌বেন না তারা। খবর আল জাজিরার।

এসব শিল্পী ও নির্মাতা‌দের অনেকে আছেন, যারা অস্কার, বাফটা, এমি, পাম দ্যরসহ বি‌ভিন্ন পুরস্কার‌ বিজয়ী। গত সোমবার (৮ই সেপ্টেম্বর) ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন না‌মের এক‌টি সংগঠন এক‌টি বিবৃ‌তি প্রকাশ ক‌রে জা‌নি‌য়ে‌ছে এ সিদ্ধা‌ন্তের কথা। বিবৃ‌তি‌তে স্বাক্ষর ক‌রে‌ছেন ১২ শর বে‌শি অভিনয়শিল্পী ও নির্মাতা।

নির্মাতা‌দের তা‌লিকায় আছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ। অভিনয়‌শিল্পীদের তালিকায় আছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হানাহ এইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যায়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ।

বিবৃ‌তি‌তে তারা জা‌নি‌য়ে‌ছেন, ইসরা‌য়ে‌লি প্রযোজনা প্রতিষ্ঠা‌নের সি‌নেমায় অভিনয় থে‌কে বিরত থাকার পাশাপা‌শি দেশ‌টি‌তে আ‌য়ো‌জিত কো‌নো চল‌চ্চিত্র উৎস‌বেও অংশ নে‌বেন না তারা। ফ‌লে জেরুজা‌লেম ফিল্ম ফ্যাস্টিভাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভাল ডোকা‌ভিভ বা তেলআবিব ইন্টারন্যাশনাল  ডকু‌মেন্টা‌রি ফিল্ম ফ্যাস্টিভাল এবং টিএল‌ভি ফে‌স্টের ম‌তো গুরুত্বপূর্ণ উৎস‌বে দেখা যা‌বে না এসব শিল্পী‌কে।

থাক‌বে না তাদের নির্মিত কিংবা অভিনীত কো‌নো সি‌নেমা। ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, ‘এমন সংকটময় মুহূ‌র্তে, যখন বি‌ভিন্ন দে‌শের সরকার এই গণহত্যার মদদ জুগি‌য়ে যা‌চ্ছে, সেই মুহূর্তে দাঁড়ি‌য়ে এই ভয়াবহতাকে রু‌খে দি‌তে আমরা সবকিছু ‌করব। ইসরায়েলি সি‌নেমার প্রযোজনা ও প‌রি‌বেশক প্রতিষ্ঠান, বিক্রয় এজেন্টসহ দেশ‌টির সি‌নেমার স‌ঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগু‌লো কখনো ফিলিস্তিনের জনগণের অধিকারকে সমর্থন করেনি।’

অভি‌নেত্রী হান্না আইনবাইন্ডার ব‌লেন, ‘দুই বছর ধরে গাজায় আমরা যা দেখছি, তা বিবেককে নাড়ি‌য়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, আমাদের নেতাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে শিল্পীদেরই এগিয়ে আসতে হবে। ইসরা‌য়ে‌লের স‌ঙ্গে কাজ বন্ধ ক‌রে দি‌তে হ‌বে।’

জে.এস/

হলিউড শিল্পী‌দের প্রতিবাদ ইসরা‌য়ে‌লের বর্বরতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250