মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঈদের ‘আনন্দমেলা’য় গাইবেন সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে শারীরিক অসুস্থতা কাবু করতে পারে না। আসলে যিনি সত্যিকারের শিল্পী, অসুস্থতা তাকে কখনো দমিয়ে রাখতে পারে না। এর  নজির মিলছে বহুবার। নিজের সাধ্যমতো গান গেয়ে যাচ্ছেন তিনি। এবার এ কিংবদন্তি গাইবেন ঈদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য়। বিটিভির একটি সূত্র জানায়, আগামী ২৮শে মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। 

প্রতি ঈদেই বিটিভির অন্যতম চমক থাকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। দেশের বিভিন্ন তারকার অংশগ্রহণে এটি হয়ে ওঠে জমজমাট। এবারের ‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীনের পাশাপাশি থাকছেন আরও অনেক তারকাশিল্পী। তাদের অংশগ্রহণে থাকছে নাচ, চমৎকার কিছু স্কিডসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া থাকবে ব্যান্ড মাইলসের পরিবেশনা। জানা গেছে, চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দিঘী অনুষ্ঠানে থাকবেন। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন, রাতে।

এইচ.এস/

সাবিনা ইয়াসমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250