শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

সিগারেটে টান দিতেই হার্টবিট বেড়ে গিয়েছিল : হৃতিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশানের নতুন ছবি ফাইটার মুক্তি পেয়েছে। ওই ছবির শুটিংয়ে তিনি শখ করে সিগারেট মুখে নিয়েছিলেন। কিন্তু তা সুখকর হয়নি।

ফাইটারের জন্য হৃতিক একবার নয়, তিনবার শরীরে পরিবর্তন এনেছিলেন। ছবিটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিক নিজেই জানান, এরিয়াল অ্যাকশনের জন্য নিখুঁত বডি শট দেওয়ার পর উদযাপনের জন্য সিগারেট ধরিয়েছিলেন। কিন্তু সিগারেটে টান দিতেই তার হার্টবিট বেড়ে গিয়েছিল।

হৃতিক জানান, বলে বোঝানো সম্ভব নয় কতটা কঠিন ছিল এটা। বডি ট্রান্সফরমেশনের পর আমাকে পরপর তিনটি গানের শুটিং করতে হয়েছিল। যার অর্থ হচ্ছিল শরীরে কোনো তেল ছিল না, শুধু বাষ্পে ভর করে দৌড়াচ্ছিলাম। এরপর আমার বডি শট নেওয়া হয়ে গেলে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। কিছুই যেন আমায় শান্তি দিচ্ছিল না। গাজরের হালুয়া খেলাম, আইসক্রিম খেলাম। আমি আসলে পুরস্কার নিয়ে ভাবিনি, পুরো ফাইটার মোডে ঢুকে পড়েছিলাম।

আরো পড়ুন: শাকিব খানের বাবা হচ্ছেন তারিক আনাম!

তার ভাষ্য, শুধু মনে হচ্ছিল কী করব, কী করব। এরপর হাতে একটা সিগারেট তুলে নিলাম। ধূমপান শুরু করলাম। তবে এরকম হবে ভাবিনি। এটাও আমার জন্য একটা শিক্ষা। 

বিশ্রামকালীন হার্ট রেট ৪৫ থেকে বেড়ে ৭৫ হয়ে গেল। তারপর বন্ধ করলাম। এটা একটা বিপর্যয় ছিল। আসলে আমরা পরিকল্পনা করি কোনো বিশেষ জিনিসের কিন্তু সেটা সফল হলে কীভাবে উদযাপন করব, সেটার পরিকল্পনা করি না। ওটাও করা দরকার।

ফাইটারে হৃতিক স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি দর্শকদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়েছে।

এসি/ আই. কে. জে/ 



হৃতিক সিগারেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250