শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

শাকিব খানের বাবা হচ্ছেন তারিক আনাম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রিয়তমার সাফল্যের পর সুপারস্টার শাকিব খানের পরবর্তি ‘রাজকুমার’ সিনেমাতে শাকিবের বাবার চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেতা তারিক আনাম খান। এ বিষয়ে অভিনেতা বলেন, ব্যক্তিগতভাবে শাকিবের সঙ্গে আমার অত্যন্ত সু-সম্পর্ক। ‘রাজকুমার’র শুটিংয়েও দেখেছি সে আলোচনা করে কাজ করে। এতে করে সবার ভালো-মন্দ দিকগুলো জানা যায়। ফলে কাজটি ভালো হয়। শাকিবের চিন্তাভাবনাও আধুনিক। তার এই গুণটা আমাকে বরাবরের মতো মুগ্ধ করেছে।

এবারই প্রথম শাকিবের সঙ্গে কাজ করছেন তারিক আনাম, এমনও নয়। এর আগেও ‘নোলক’ ও ‘সুপারহিরো’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। 

আরো পড়ুন: এআইয়ের মাধ্যমে সিনেমায় মৃত গায়কদের কণ্ঠ ফেরালেন এ আর রহমান

‘রাজকুমার’ সিনেমা প্রসঙ্গে গুণী এই অভিনেতা বলেন, এই ছবিতে অনেক বেশি এন্টারটেনমেন্ট আছে। এতে শাকিব আমার ছেলে, আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। 

আমার ভূমিকা অনেক বড় নয়, কিন্তু যতটুকু আছে সেই জায়গাটা খুবই স্ট্রং। বাবা ছেলের ইমোশন এবং সন্তানের অস্তিত্বের খোঁজ আছে। আমার মনে হচ্ছে, দর্শক ‘রাজকুমার’ দেখে যেমন ইমোশনাল হবে, তেমনিভাবে বিনোদিত হবে।

সিনেমার নির্মাতা হিমেল আশরাফ বলেন, আমরা খুব পরিকল্পনামাফিক এগুচ্ছি। কারণ প্রিয়তমা’র পর দর্শকদের চাহিদা আকাশছোঁয়া সেটি খুবই স্পষ্ট। তাই আমিও বলতে চাই, এই ছবিটি প্রিয়তমার দর্শকদের আরো আবেগাপ্লুত করবে।’ 

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

এসি/ আই. কে. জে/ 


শাকিব খান তারিক আনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250