বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

‘বিগ বস’-এর শুটিংয়েও হামলার শঙ্কায় বাড়ল সালমানের নিরাপত্তা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর সেটে বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা বাড়ানো হলো। অতীতে পাওয়া হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তা–ই নয়, এখন থেকে শুটিং চলাকালে আর কোনো লাইভ দর্শককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। খবর ইন্ডিয়া টুডের।

সালমান খানের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এন্ডেমল শাইন ইন্ডিয়া। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ঋষি নেগি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘গত দুই-আড়াই বছরে সালমান খানের নিরাপত্তা হুমকির কারণে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি। সালমান খান সেটে থাকলে কোনো দর্শককে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। শোতে কারা আসছে, সে ব্যাপারেও খুব কড়া নিয়ম রয়েছে। স্থায়ী, অস্থায়ী বা সরবরাহকারী—যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন, সবার অতীত রেকর্ড কঠোরভাবে যাচাই করছি।’

নেগি আরও বলেন, ‘আমাদের কর্মী বাহিনীতে প্রায় ৬০০ জন কাজ করেন। দিনে তিন শিফটে, টানা ২৪ ঘণ্টা কাজ চলে। এখানে নারীদেরও যথেষ্ট প্রতিনিধিত্ব আছে। কনটেন্ট সিকিউরিটি হোক বা ব্যবস্থাপনা—আমরা একেবারেই আপস করি না।’

শুধু সেটেই নয়, সালমান খান নিজেও ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা বাড়িয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে তিনি দুবাই থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। একই সঙ্গে বাসভবনের বারান্দায়ও বুলেটপ্রুফ কাচ লাগিয়েছেন।

বর্তমানে ‘বিগ বস’-এর ১৯তম আসর প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি জিওহটস্টার এবং কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250