শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় আমেরিকার ভিসা বাতিল কলম্বিয়ার প্রেসিডেন্টের, যা বললেন পেত্রো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে আমেরিকা। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে তিনি এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে আমেরিকার সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এ ঘটনার পর তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

গতকাল শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) এক বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট পেত্রোর বক্তব্যকে ‘বেপরোয়া ও উসকানিমূলক’ হিসেবে বর্ণনা করে। খবর বিবিসি ও রয়টার্সের।

এর প্রতিক্রিয়ায় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেত্রো বলেন, ‘আমার আর আমেরিকার যাওয়ার ভিসা নেই। তাতে কী? আমার প্রয়োজনও নেই। আমি শুধু কলম্বিয়ারই নয়, ইউরোপেরও নাগরিক। আমি নিজেকে মুক্ত মানুষ মনে করি।’

পেত্রো উল্টো আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে বলেন, ‘গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করায় আমার ভিসা বাতিল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।’

জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে দেওয়া বক্তব্যে পেত্রো বলেন, ‘ফিলিস্তিনিদের মুক্ত করতে বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠন করতে হবে, যে বাহিনী আমেরিকার থেকেও শক্তিশালী হবে।’

পেত্রোই প্রথম কলম্বিয়ান প্রেসিডেন্ট নন, যার ভিসা আমেরিকা বাতিল করল। ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট আর্নেস্তো সামপারের ভিসাও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে বাতিল হয়েছিল।

ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই ওয়াশিংটন-বোগোতার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। চলতি বছর শুরুর দিকে পেত্রো আমেরিকার বিতাড়িতদের ফেরত পাঠানোর ফ্লাইট আটকে দিলে আমেরিকার প্রশাসন শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেয়। পরে সমঝোতা হয়।

জুলাইয়ে উভয় দেশ তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয়, যখন পেত্রো মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ আনেন, যা ওয়াশিংটন ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।

২০২৪ সালেই পেত্রো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং দেশটিতে কলম্বিয়ান কয়লা রপ্তানি বন্ধ করে দেন।

গুস্তাভো পেত্রো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250