বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

গুলশানে ডিজে পার্টিতে অভিযান, গ্রেফতার ২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে আকস্মিক অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ই নভেম্বর) ভোরে গুলশানের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. কামাল উদ্দিন (৪৮) ও মো. আরিফুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।

শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গুলশান এলাকার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) একটি দল। অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও অভিযানে তাদের কাছ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ওই আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন তারা। অভিজাত শ্রেণির যুবক-যুবতীরা এতে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250