সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

যেভাবে নিজেকে ফিট রাখছেন বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান। 

অভিনয়ের পাশাপাশি বেশ স্বাস্থ্যসচেতন তিনি। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামাগারে সময় দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শরীর চর্চার ভিডিও শেয়ার করেছেন। 

ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত লেখক রোল্ফ গেটসের ইয়োগা নিয়ে একটি লেখা শেয়ার করেছেন যার অর্থ - ‘যোগব্যায়াম কোনও কাজ করা নয়, এটি একটি কাজ।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথমে খোলা চুলে অভিনেত্রী খোশ মেজাজে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে। 

এরপর এক ঝলক মিষ্টি হাসি দিতে দেখা গেছে যেন অনুরাগীদের মন মাতিয়ে তুলেছে। এদিকে লেগিংস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার ধারে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলী। 

ভিডিওতে ইয়োগার বিভিন্ন স্টেপগুলো ভালোভাবেই সম্পূর্ণ করতে দেখা গেছে অভিনেত্রীকে। বুবলীর প্রশংসা করে কমেন্ট বক্সে নীরব খান লিখেছেন, ‘আমার সকাল আরও সুন্দর হয় যখন আপনাকে দেখতে পাই।’

আরেকজন লিখেছেন, ‘ইয়োগা আমাদের শরীর মন দুইটার জন্য সমান উপকারী, এভাবেই ফিট থাকুন সব সময়। নরিতার ভাষ্য, ‘অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর একটি ভিডিও। সাথে আপনাকেও লাগছে দারুণ।’

উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। 

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

ওআ/কেবি

বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250