বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী দিতে টিএসসিতে মানুষের ঢল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা করতে টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢল নেমেছে মানুষের। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে সেখানে যাচ্ছেন মানুষ।

শনিবার (২৪শে আগস্ট) দেখা যায়, টিএসসিতে চারদিকে ভিড়। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তারা।

কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক এসে দাঁড়ালে সঙ্গে সঙ্গেই ত্রাণসামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ হেঁটে, কেউ রিকশায় করে সামর্থ অনুযায়ী বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছেন টিএসসিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হিসাব অনুযায়ী, শুক্রবার ( ২৩শে আগস্ট) রাত পর্যন্ত ১ কোটি ৪২ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত পোশাক আছে। এখন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার-ব্যাংক, মোমবাতি প্রয়োজন।

ওআ/কেবি

ত্রাণ সামগ্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250