সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

নিবিড় এখন আমাদের চেনে, হাসে, চলে এলে কান্না করে: কুমার বিশ্বজিৎ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড় কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সেই দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান নিবিড়। কিন্তু, তাকে যেতে হচ্ছে দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে।

ছেলের চিকিৎসার জন্য কুমার বিশ্বজিৎ কানাডার টরন্টোতে আছেন অনেক দিন ধরে। প্রহর গুনছেন একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার। গতকাল রোববার (২৭শে এপ্রিল) কুমার বিশ্বজিতের সঙ্গে ঢাকার একাধিক সংবাদমাধ্যমের কথা হয় হোয়াটঅ্যাপে। তিনি বলেন, ‘অপেক্ষা ছাড়া পথ নেই। অপেক্ষা করছি। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়।’

নিবিড়ের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘কথা বলতে পারে না। তবে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে।’ আপনাদের চিনতে পারে? জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, ‘চেনে। দেখার পর কিছুটা হাসে। আমরা চলে এলে কান্না করে।’

নিবিড় এখন আছেন একটি রিহ্যাব সেন্টারে। প্রায় এক বছর হয়ে গেছে সেখানে। কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশুনা করছিলেন নিবিড়।

২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হন নিবিড়। তারপর থেকে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কানাডায় আছেন। মাঝে একবার কিছুদিনের জন্য দেশে এসেছিলেন কুমার বিশ্বজিৎ। এখন অপেক্ষায় রয়েছেন কানাডায়—নিবিড় সুস্থ হয়ে উঠবে, হাসি ফোটাবে বাবা-মার মুখে।

এইচ.এস/

কুমার বিশ্বজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250