সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মাকে নিয়ে পূজা চেরির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূজা চেরির মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

রোববার (২৪শে মার্চ) বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। মা হারানো পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি পূজা। 

রোববার (২৪শে মার্চ)  দুপুরে সামাজিক মাধ্যমে একটি অ্যাম্বুলেন্সের ছবি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা । আমার এখন কি হবে ? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি ? কত কথা জমা হয়ে আছে , ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো।

তিনি আরো লিখেছেন, কিন্তু এইটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না ? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো ? বলো তুমি ??? মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার উপর ঝাড়তাম। আহ তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন !! মামুনি বলারও কেও নাই। নিজেকে এখন স্বান্তনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয় ।

আরো পড়ুন: ‘রাজকুমার ’ ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড!

সব শেষে পূজা চেরি লিখেছেন, চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো । তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম । ভালো থেকো মা আমার।

প্রযোজক আবদুল আজিজ জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। এ অবস্থায় রোববার বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে তার।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। এখন বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। 

এসি/


পূজা চেরি পোষ্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250