বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

‘জামায়াতের নারী কর্মীরা জান্নাতের ভুয়া টিকিট বেচছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, পুরুষেরা যখন কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকেন, তখন জামায়াত ইসলামীর নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের ভুয়া টিকিট বেচা শুরু করেছেন। ভয়ভীতি দেখিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করছে। অতি দ্রুত জামায়াতের এসব অপকর্ম বন্ধ করতে হবে।

গতকাল শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত প্রথমে সংস্কার চাইল, তারপর বিচার চাইল। তারপর কিছুদিন নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি চাইল। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন তারা গণভোট নিয়ে উতলা হয়েছে। আর জামায়াতের এই চক্রান্তে পড়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। 

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজন না করা হলে বর্তমান সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগ সরকার তো তাও দেশ ছেড়ে পালাতে পেরেছে, পাশের দেশে তাদের বন্ধু আছে বলে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বর্তমান সরকার জনগণের রোষানলে পড়লে দেশ ছেড়ে পালানোর সুযোগও পাবে না।

জে.এস/

হাবিবুর রহমান হাবিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250