শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

প্রিয়াঙ্কাকে হলিউডে আনতে গিয়ে উপহাসের মুখে পড়েন অঞ্জুলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আন্তর্জাতিক বিনোদন জগতের একজন পরিচিত মুখ। কিন্তু হলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করার এই যাত্রা তার জন্য মোটেই সহজ ছিল না। এই যাত্রায় অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। 

সম্প্রতি অভিনেত্রীর ম্যানেজার অঞ্জুলা আচারিয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। প্রিয়াঙ্কাকে আমেরিকায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে তীব্র সমালোচনা ও উপহাসের মুখে পড়তে হয়েছিল বলেও দাবি করেন তিনি। 

‘দ্য ওকে সুইটি শো’-তে কথা বলতে গিয়ে অঞ্জুলা জানান, ভারতে ইতোমধ্যে সুপারস্টার হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কাকে পশ্চিমা দুনিয়ায় নতুন করে নিজেকে পরিচয় করাতে দেখে ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। অঞ্জুলা বলেন, ‘মনে হচ্ছিল, ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি। এমন একজন শিল্পী, যিনি নিজের দেশে বিয়ন্সের মতো জনপ্রিয়, তাকে এমন জায়গায় নিজেকে পরিচয় দিতে হচ্ছে, যেখানে কেউ জানেই না তিনি কে।’ 

এছাড়া প্রিয়াঙ্কার নম্রতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল উল্লেখ করে অঞ্জুলা উল্লেখ করেন, ‘‘তার কোনো অহংকার ছিল না। অনেক সময় কোনো একটি কাজ নিয়ে আমি ভাবতাম, ‘আমরা এর ঊর্ধ্বে,’ কিন্তু সে বলত, ‘না, আমরা নই। আমাদের এটা করতে হবে।’ প্রিয়াঙ্কা আমাকে বাস্তবতা আর নম্রতা দুটোই শিখিয়েছে।’’ 

সাক্ষাৎকারে অভিনেত্রীর ম্যানেজার স্মরণ করে জানান, প্রিয়াঙ্কাকে আমেরিকায় আনার সিদ্ধান্তে অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিলেন। ‘লোকেরা আমাকে বলেছিল, আমি বোকা। তারা বলেছিল, ‘আমেরিকায় একজন বাদামী বলিউড তারকাকে কখনো প্রতিষ্ঠিত করা যাবে না,’ বলেন তিনি। 

এই সন্দেহ ও অনিশ্চয়তার সময়ে অঞ্জুলা ইন্টারস্কোপ রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা জিমি আইওভিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার ভাষায়, ‘আমি জিমিকে জানিয়েছিলাম, সবাই বলছে আমি ভুল করছি। তখন তিনি আমায় মনে করিয়ে দেন যে, তিনি এমিনেমের মতো একজন শ্বেতাঙ্গ র্যাপারকে লঞ্চ করতে গিয়ে একই ধরনের সংশয়ের মুখে পড়েছিল।’ 

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ২০১৫ সালে এবিসি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউডে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘বেওয়াচ’-এ ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের সঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’, ‘সিটাডেল’, ‘লাভ অ্যাগেইন’ এবং ‘ইজন্ট ইট রোমান্টিক’র মতো আন্তর্জাতিক সব প্রকল্পে কাজ করেন। 

সামনেও এই বৈশ্বিক তারকাকে একাধিক বড় প্রকল্পে দেখা যাবে। বর্তমানে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা, যেখানে তার চরিত্রের নাম মন্দাকিনী। এতে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। 

এছাড়া  তিনি ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও রিচার্ড ম্যাডেনের বিপরীতে পূর্বের চরিত্রে ফিরবেন। 

জে.এস/

প্রিয়াঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250