মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সেনাবাহিনীর সুপার হিরো ল্যান্স কর্পোরাল কাজী সুজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যা দূর্গতদের উদ্ধার করতে গিয়ে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসংখ্য নারীদের উদ্ধার করে রীতিমতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত ল্যান্স কর্পোরাল কাজী সুজন।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন নেটিজেন পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই কাজী সুজনকে সেনাবাহিনীর সুপার হিরো আখ্যা দিয়ে পোস্ট করেছেন।

সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঠালতলী গ্রামের সন্তান। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তার আর্টিলারী কোরে কমর্রত রয়েছেন। গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপূরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের উদ্ধার কাজে যান কাজী সুজন। এ সময় তিনি নারীদের সম্মান দেখিয়ে নিজের মুখ লুকিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসংখ্য নারীদের উদ্ধার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীর ইতিহাস নজির স্থাপন করা এ দৃশ্য কোন এক নেটিজেন ভিডিও ধারণ করে ‘এটা বাংলাদেশ সেনা বাহিনী বলেই সম্ভব’ ক্যাপশন লিখে ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যেই ওই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে।

চলতি বছরের ২০শে জুন ল্যান্স কর্পোরাল কাজী সুজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ করে বাংলাদেশে এসেছেন। তিনি মিশন এরিয়াতে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে আন্তর্জাতিক মন্ডলে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছেন। ছাত্রজীবন থেকেই কাজী সুজন নিজ এলাকা গৌরনদীর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। মুমূর্ষ অসহায় রোগীদের জন্য তিনি দীর্ঘ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছেন গৌরনদী ব্লাড ডোর্নাস ক্লাব (জিবিডিসি)। যা একঝাঁক তরুন ও যুব শিক্ষার্থীদের নিয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।

সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি। দেশ সেবার জন্য বাংলাদেশ সেনা বাহিনীতে যোগদান করেছি। দেশের মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবো।

ওআ/কেবি

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250