বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রশিক্ষণের সময় মই থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক। তার নাম হযরত আলী সরদার (৩৫)। শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ফায়ার ফাইটার হযরতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সিটি স্ক্যানের জন্য পরে তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে হযরত আলী পড়ে গিয়েছেন। তিনি হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। এখনই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে অস্বীকৃতি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুদিন পর ফায়ার সার্ভিসের কর্মীদের ঢাকায় প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতার জন্য এখন বাছাই চলছে। আর এ জন্যই রাজশাহীতে দ্রুত সময়ে ফায়ার ফাইটারদের মইয়ে ওঠার প্রশিক্ষণ চলছিল। হযরত আলী গাড়িচালক হলেও তাকে মইয়ে উঠিয়ে দিয়েছিলেন কর্মকর্তারা। দ্রুত ওঠার সময় ৩০ ফুট ওপর থেকে তিনি পড়ে যান।

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক মনজিল হক বলেন, তিনি বাইরে আছেন। তাই ঘটনা সম্পর্কে জানেন না। তিনি সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন।’ গাড়িচালক প্রতিযোগিতায় অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাকরি করলে সবই করতে হবে।’

রাজশাহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250