শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ডিজিকে নিয়ে দুদকে কোনো তদন্ত চলছে না : বিজিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

 বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সাবেক ও বর্তমান ৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে— সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে প্রতিবেদনটিকে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন বলছে বিজিবি। 

প্রকাশিত সংবাদের বিষয়ে বিজিবির পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে শনিবার (২৫শে অক্টোবর) দিবাগত রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, Dhakatruth.com নামক একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে বিজিবির বর্তমান ডিজি সম্মন্ধে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে।

উক্ত প্রকাশনার ভিত্তিতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানতে পেরেছে যে, বিজিবির বর্তমান মহাপরিচালক সমন্ধে এ ধরনের কোনো তদন্ত চলছে না। তাছাড়া অন্যান্য যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তা কোনো ব্যক্তি কর্তৃক অন্যায় আবেদনের প্রেক্ষিতে সাড়া না পেয়ে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে এসব কথা বলা হচ্ছে বলে স্পষ্টতই প্রতীয়মান।

এতে আরো বলা হয়েছে, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বিজিবির মতো স্বনামধন্য বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি জাতীয় স্বার্থের পরিপন্থী এ ধরনের তথ্যবিকৃতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।

 জে.এস/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250