শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

বিটিএসের জন্য ঘর ছাড়ল নারায়ণগঞ্জের কিশোরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় নিখোঁজের জিডি করেছেন। এর আগে বুধবার (৪ঠা এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ওই কিশোরী।

ওই কিশোরী মাদ্রাসায় পড়া অবস্থায় বান্ধবীদের কাছে শুনে বিটিএস সম্পর্কে আসক্ত হয়েছে বলে দাবি করেছেন মেয়েটির বাবা। সম্প্রতি একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে ওই কিশোরী। বিষয়টি জানান ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম।

নিখোঁজ মেয়ের বাবা জানান, আমার মেয়ে বান্ধবীদের কাছ থেকে বিটিএস সম্পর্কে জানতে পারে বলে শুনেছি। আমরা যখন কাজে যেতাম তখন সে বাসায় একা মোবাইলে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও বিভিন্ন মুভি দেখতো। ইন্টারনেটের মাধ্যমে আমার মেয়ে অনলাইন কিছু গ্রুপে জয়েন করে। সব সময় এটা নিয়েই ব্যস্ত থাকতো। এ কারণে প্রায় সময় আমরা শাসন করতাম। কিন্তু সে আমাদের কথা শুনতো না।

তিনি বলেন, আমার মেয়ে গত বছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। গত বুধবার আমার মেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। তারপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। থানায় জিডি করেছি। আমার মেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বিটিএস এর কিছু ছবি রেখে গেছে।

আরো পড়ুন: সন্ত্রাস দমনে পাহাড়ে সাঁড়াশি অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি আরো বলেন, এ বিষয়ে শাসন করলে প্রায়ই সময় সে বলতো আমি কোরিয়া চলে যাবো। শুনেছি গাজীপুরের বিটিএস গ্রুপের কয়েকজনের প্রলোভনে পড়েছে সে। আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাবো। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, একটি মেয়ে নিখোঁজের বিষয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে বের করার ব্যবস্থা গ্রহণ করব।

এসি/ আই.কে.জে/ 

বিটিএস নারায়ণগঞ্জের কিশোরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250