বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ *** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার *** ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার *** ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দুর্বল পুলিশ কিছুই করতে পারবে না’

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তার বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

ইংরেজি সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তি বলেন, ‘আমি এই মাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বুকে ছুরি গেঁথে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ আসতেই তিনি বলেন, তারা যাকে খুঁজছিলেন তিনিই সেই ব্যক্তি। তদন্তে জানা যায়, অভিযুক্ত মাইকেল গ্লেডহিল, জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। তিনি তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু গ্লেডহিল ঠিক কী কারণে হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হ্যান্ডির মৃত্যুর তদন্ত চলমান।

জেমস হ্যান্ডি প্রায় পাঁচ দশক হলিউডে অভিনয় করেছেন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ—তিন মাধ্যমেই চরিত্রাভিনেতা হিসেবে পাওয়া গেছে তাকে। অভিনয় করেছেন ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘লোগান’সহ একাধিক জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন সিরিজে। তার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন হলিউডের অনেক অভিনেতা ও নির্মাতা।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250