বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

সুপারহিরো চরিত্রে দেখা মিলতে পারে আমির খানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে বড় পরিসরের একটি সুপারহিরো সিনেমা বানানোর পরিকল্পনা করছেন নির্মাতা আর. বালকি। এ নিয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে আমিরের প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির চিত্রনাট্যের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আমিরকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনিও এতে আগ্রহ দেখিয়েছেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

নির্মাতারা আগামী কয়েক মাসে প্রকল্পটি নিয়ে আরও আলোচনা করবেন। চিত্রনাট্য, চরিত্র এবং সিনেমার প্রোডাকশন ডিজাইনসহ বেশ কিছু বিষয় এখনো চূড়ান্ত হওয়ার বাকি।

আমির খান সাধারণত চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই কোনো সিনেমায় চূড়ান্তভাবে যুক্ত হন। তাই তাকে সঙ্গে নিয়েই চিত্রনাট্য ও সিনেমাটির সামগ্রিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সিনেমাটি তৈরি হলে আমির খান, সাজিদ নাদিয়াদওয়ালা ও আর. বালকির এটি হবে প্রথম যৌথ কাজ। আমির ও সাজিদের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এখন পর্যন্ত তারা কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি।

অন্যদিকে চিনি কম, পা, কী অ্যান্ড কা, প্যাড ম্যানের মতো সিনেমা পরিচালনা করে আলাদা পরিচিতি তৈরি করেছেন আর. বালকি। প্রচলিত বলিউডের ছকের বাইরে গিয়ে ব্যতিক্রমী ও ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার জন্য পরিচিত তিনি। তার এই সুপারহিরো সিনেমাটিও ভারতের এই ঘরানায় একেবারে নতুন ধরনের কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালে তামিল পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে প্যান-ইন্ডিয়া একটি সুপারহিরো সিনেমা নিয়ে আলোচনা করেছিলেন আমির। কয়েক মাস ধরে তাদের মধ্যে একাধিক বৈঠক ও গল্প শোনানোর পর্ব চলেছিল। তবে চিত্রনাট্য নিয়ে সমস্যার কারণে শেষ পর্যন্ত সেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

আর. বালকির সঙ্গে আমিরের সম্ভাব্য এই সিনেমার খবর এমন সময়ে এলো, যখন রেস ফোর নিয়েও অভিনেতার সঙ্গে আলোচনা চলছে বলে খবর আছে। তবে সূত্রের দাবি, দুটি প্রকল্পই এখনো আলোচনার পর্যায়ে। শেষ পর্যন্ত কোনোটিই বাস্তবায়িত নাও হতে পারে।

এ মুহূর্তে আমির খানের হাতে আছে আশুতোষ গোয়ারিকরের লালকারা। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে ঘিরে নির্মিত এই স্পোর্টস ড্রামার শুটিং শুরু হওয়ার কথা এ বছরের নভেম্বরে।

এরপর রাজকুমার হিরানির থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে আমিরকে দেখা যেতে পারে।

বলিউড অভিনেতা আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250