শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ

মনোনয়ন ফরম সংগ্রহ করলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া-৬-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। অপু বিশ্বাস বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা।’

আরো পড়ুন: আম্বানির ছেলের বিয়েতে নাচতে রণবীর-আলিয়া কত পারিশ্রমিক নেবেন?

তিনি আরও বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।’

এদিকে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠে সরব হয়েছেন অপু বিশ্বাস। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে তাকে।

অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পাবে।

এসি/ আই. কে. জে/ 


অপু বিশ্বাস মনোনয়ন ফরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250