মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা *** যথাযথ মর্যাদা না দেওয়ায় শফিকুর রহমান জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি *** ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: প্রধানমন্ত্রী *** ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা একদিনের রিমান্ডে *** পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার *** ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—‘তিনি হয়তো ভালো নিয়তে করেছেন’ *** ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার *** একসঙ্গে করছিলেন ৫ চাকরি, ধরা পড়লেন যেভাবে *** সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত

আম্বানির ছেলের বিয়েতে নাচতে রণবীর-আলিয়া কত পারিশ্রমিক নেবেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আম্বানিদের সঙ্গে কাপুর পরিবারের বেশ সুসম্পর্ক। পূজা হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, একেবারে পরিবারের সদস্যদের মতোই মেতে ওঠেন তারা। এবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন বিটাউনের ‘পাওয়ার কাপল’ রণবীর-আলিয়া।

গত ৩রা ফেব্রুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের প্রাইভেট বিমানবন্দরে দেখা গিয়েছিল রণবীর-আলিয়াকে। সঙ্গে ছিল মেয়ে রাহাও। বাবার কোলে চড়ে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় কাপুরদের রাজকন্যাকে। কিন্তু রণবীর-আলিয়ার গন্তব্য নিয়ে তখন দ্বিধা ছিল। এবার জানা গেল, আম্বানিদের গুজরাটের জামনগরের বাড়িতে গিয়েছেন তারকা দম্পতি। সেখানেই অনন্ত-রাধিকার বিয়ের জন্য জোরকদমে নাচ প্র্যাকটিস করছেন রণবীর ও আলিয়া।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী মার্চে। ১লা থেকে ৩রা মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। ভেন্যু জামনগরের রিয়ালেন্স গ্রিনস।

২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইতে জমকালো অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত-রাধিকা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। আর সেই জমকালো বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়েই নাচবেন রণবীর-আলিয়া।

আরো পড়ুন: নতুন এক ইতিহাস গড়লেন টেইলর সুইফট

সেই জন্য এক মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছেন তারকা দম্পতি। আম্বানিদের জামনগরের বাড়ি থেকে তাদের ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের কৌতূহল, এর জন্য কত টাকা পারিশ্রমিক নেবেন রণবীর-আলিয়া? যদিও এ প্রসঙ্গে কোনো যথাযথ অঙ্কের কথা জানা যায়নি। তবে বলিউড সূত্রে খবর, লাখ লাখ টাকা নিচ্ছেন তারা।

বলিউড সাম্রাজ্যের বর্তমান ‘কিং অ্যান্ড কুইন’ নিঃসন্দেহে রণবীর-আলিয়া। তারকা দম্পতির গতিবিধি সর্বদাই লাইমলাইটে। আজ ফিল্মফেয়ারে জোড়া ধামাকা দিচ্ছেন তো কাল যুগলে রামমন্দিরে যাচ্ছেন।

বিটাউনের ‘পাওয়ার কাপল’ বললেই এখন কাপুর দম্পতির কথাই বলেন অনুরাগীরা। এবার আরও এক চমক দিতে চলেছেন তারা। আম্বানিদের ছোট ছেলের বিয়েতে নেচে আসর মাতাবেন তারা।

এসি/ আই. কে. জে/ 


আম্বানি রণবীর-আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250