শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

বেঁচে থাকতে প্রতিবেশী ছিলেন, কবরেও পাশাপাশি তারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

মোহাম্মদ ছালেহ ও মো. হারুন। ছবি: পরিবারের কাছ থেকে পাওয়া

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে একই গ্রামের বাসিন্দা রয়েছেন তিনজন। তারা চন্দনাইশ উপজেলার পূর্ব সৈয়দাবাদের বাসিন্দা।

নিহত ব্যক্তিদের মধ্যে দুই প্রতিবেশী মোহাম্মদ ছালেহ ও হারুন ওরফে হারেজকে একই কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। গ্রামের আরেক বাসিন্দা ইদ্রিচের কবর একই পাড়ার অন্য একটি কবরস্থানে। দুই প্রতিবেশী একসঙ্গে একই গুদামে চাকরি করতেন, চলাফেরাও ছিল একসঙ্গে। মৃত্যুও যেন বিচ্ছিন্ন করতে পারল না তাদের।

পূর্ব সৈয়দাবাদ গ্রামে থাকতেন কক্সবাজারের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ। তিনিও চরপাড়ার গুদামে কাজ করতেন। বিস্ফোরণে মৃত্যু হয় তারও। তবে স্বজনেরা তার লাশ নিয়ে গেছেন গ্রামের বাড়িতে।

চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী বলেন, তিনজনের বাড়ি পূর্ব সৈয়দাবাদে। তবে এই গ্রামের আকিব নামের আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

১৭ই সেপ্টেম্বর চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা যান গুদামের মালিক মাহবুবুর রহমান, শ্রমিক মোহাম্মদ ছালেহ, মো. হারুন, মো. ইদ্রিচ, মোহাম্মদ ইউসুফ ও মো. রিয়াজ নামের ছয়জন। তাদের মধ্যে চারজনই চন্দনাইশ উপজেলার। একজন লোহাগাড়ার ও একজন কক্সবাজারের বাসিন্দা।

জে.এস/

চট্টগ্রাম প্রতিবেশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250