বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে থাইল্যান্ড-সিঙ্গাপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে থাইল্যান্ড-সিঙ্গাপুরে। আর ৪০ শতাংশ কমেছে ভারতে। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টদের মতে, ভারত সীমিত সংখ্যায় ভিসা দেওয়ায় প্রতিবেশী দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকদের সংখ্যা কমেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত অক্টোবরে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমেছে। প্রায় ৯০ কোটি ২০ লাখ টাকা থেকে কমে হয়েছে ৫৩ কোটি ৮০ লাখ টাকা। ২০২৩ সালের অক্টোবরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচের মধ্যে ভারতে ছিল সাড়ে ১৬ শতাংশ। চলতি বছরের একই মাসে তা ১০ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। অপরদিকে এই সময়ে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে।

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ভিসা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমেছে।

আরও পড়ুন: ভারত থেকে ৫০ টন চাল কিনবে সরকার, কেজি ৫৪.৮০ টাকা

তিনি আরও বলেন, রোগীদের অবশ্যই চিকিৎসকের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হচ্ছে বলে খুব কম মানুষ এখন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। তার মতে, যারা আগে কলকাতায় যেতেন এখন তারা কক্সবাজার যাচ্ছেন। আগে যারা মুম্বাই বা ভারতের অন্যান্য শহরে বেড়াতে যেতেন এখন তারা থাইল্যান্ড, সিঙ্গাপুর ও নেপালে যাচ্ছেন।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর গত অক্টোবরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা শিগগিরই চালু হচ্ছে না। আর ঢাকায় ভারতীয় হাইকমিশন শুধু জরুরি প্রয়োজনে ভিসা দিচ্ছে।

ওই মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম সীমিত। শুধু চিকিৎসা ও জরুরি প্রয়োজনের জন্য ভিসা দেওয়া হচ্ছে।

ফলে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। ভারতের পরিবর্তে বাংলাদেশিরা এখন চিকিৎসা ও ভ্রমণের জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন।

এসি/  আই.কে.জে

ক্রেডিট কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250