শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

কুণাল ঘোষের নামে ১০০ কোটি রুপির মানহানির মামলা মিঠুন চক্রবর্তীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন বিজেপির তারকা নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন।

অভিযোগ উঠেছে, কুণাল ইচ্ছাকৃতভাবে মিঠুন ও তার পরিবারের বিরুদ্ধে ‘অসত্য ও কুরুচিকর’ মন্তব্য করেছেন—কখনো চিটফান্ডে মিঠুনের সংশ্লিষ্টতা নিয়ে, কখনো বা তার স্ত্রী ও ছেলেকে জড়িয়ে ‘সর্বৈব মিথ্যা’ বক্তব্য দিয়ে। খবর সংবাদ প্রতিদিনের।

মিঠুন মনে করছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকেই কুণাল এসব মন্তব্য করেছেন এবং তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এ কাজ করেছেন।

অন্যদিকে কুণাল ঘোষ শুরু থেকেই জানিয়েছেন, তিনি মোটেও বিচলিত নন, বরং একে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন।

তার ভাষ্য, তিনি আদালতে গিয়ে আবেদন করবেন মিঠুনকে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য, ঠিক যেমনটা ২০১৯ সালে সারদা মামলায় তিনি রাজীব কুমারের মুখোমুখি বসেছিলেন। সেই ঘটনাই এখন তার কাছে মডেল।

কুণালের দাবি, তার কাছে এমন সব নথি আছে, যা আদালতে প্রমাণ হিসেবে দাখিল হলে মিঠুনকে বিপাকে ফেলবে।

তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই) কর্মকর্তাকে সাক্ষী হিসেবে হাজির রাখতে চান।

কুণালের আক্রমণ আরও তীব্র হয়েছে যখন তিনি বলেছেন, একসময় দাদা-ভাইয়ের সম্পর্ক থাকা সত্ত্বেও মিঠুন এখন রাজনৈতিকভাবে দূরে দাঁড়িয়েছেন এবং তিক্ততার সূচনা করেছেন। তাই এবার তাঁকে কাঁদিয়ে ছাড়বেন।

এই নাটকীয় লড়াই ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, বিজেপি আসন্ন নির্বাচনের আগে সচেতন কৌশলে তৃণমূলের মুখপাত্রকে আইনি ফাঁদে ফেলতে চাইছে, যাতে তৃণমূল প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যায়।

অন্যদিকে তৃণমূল শিবির বলছে, এটি ক্ষমতার অপব্যবহার। জনগণের মধ্যে চিটফান্ড প্রসঙ্গ আবার জিইয়ে তুলে বিজেপি তৃণমূলকে দুর্বল করতে চাইছে। আসলে মিঠুন ও কুণালের সম্পর্কের অবনতি ঘটেছিল বহু আগে।

২০১১ সালের পরেই দুজনের রাজনৈতিক পথ আলাদা হয়। মিঠুন ও কুণালের ব্যক্তিগত ও রাজনৈতিক দূরত্বই রূপ নিচ্ছে আইনি লড়াইয়ে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলা কেবল ব্যক্তিগত অপমানের নয়; বরং আসন্ন নির্বাচনের রাজনৈতিক অঙ্কও বটে।

আদালতের রায় যাই হোক না কেন, এই লড়াই এরই মধ্যে রাজ্যের রাজনীতিতে আলোড়ন তুলেছে। জনগণ অপেক্ষা করছে, আদালতের কাঠগড়ায় মিঠুন-কুণালের মুখোমুখি লড়াই দেখার জন্য।

জে.এস/

মিঠুন চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250