শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির। দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

শনিবার (১লা ফেব্রুয়ারি) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আরো পড়ুন : ঢাকাসহ যে ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। দুপুরের পর দেখা মিললেও বিকেলের আগেই সূর্য হারিয়ে যায়। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার। 

এস/ আই.কে.জে

দিনাজপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250