মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে অপমানিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ইউনূস, ‘সন্ত্রাসী’ বলে স্লোগান *** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর

ব্রাজিলের লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার মিলেই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৬

#

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (বাঁয়ে) এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (ডানে)। কোলাজ ছবি: এএফপি

ফিফা বিশ্বকাপের মঞ্চে দুই দেশের দ্বৈরথ দেখা না গেলেও সম্প্রতি ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে কথার লড়াইয়ে মেতে উঠেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রোববার এলএন প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সমালোচনায় মেতে ওঠেন আর্জেন্টিনার  মিলেই।

মন্তব্য করেন, ‘তিনি (লুলা) একজন চোর। তিনি দুর্নীতিগ্রস্ত। তার বিরুদ্ধে চুরি ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে। এ জন্য তিনি জেলও খেটেছেন। এ কারণে আমরা তাকে একজন আসামি বলতে পারি।’

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুলার বিপক্ষে ডানপন্থিদের প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিওর প্রতি ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন মিলেই।

গত সপ্তাহের শেষভাগে আর্জেন্টিনার নেতা ফ্লাভিওর পক্ষে প্রচারণা চালাতে ব্রাজিল সফর করেন। এ সময় দেওয়া এক বক্তব্যেও লুলার বিরুদ্ধে একই ধরনের মন্তব্য করেন তিনি।

মিলেইয়ের বক্তব্যের পর আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে শলাপরামর্শের জন্য দেশে ফিরিয়ে আনা হয়। বক্তব্যে মিলেই ব্রাজিলের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।

পরবর্তীতে নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালায় বুয়েনস আয়ার্স।

মিলেইয়ের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাড্রিয়ান রাভিয়ের জানান, ‘আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্যের’ কারণে তিনি এসব কথা বলেছেন।

কেন তিনি লুলার প্রতি এতটা আগ্রাসী মনোভাব পোষণ করেন, এ প্রশ্নের জবাবে মিলেই বলেন, ‘আপনি কি মনে করেন না যে আপনার কাছ থেকে কেউ কিছু চুরি করলে তা আগ্রাসনের পর্যায়ে পড়ে? চুরি করার তুলনায় চোরকে “চোর” বলা অনেক কম গুরুতর একটি বিষয়।’

‘নিরপরাধী বলে নয়, বরং প্রশাসনিক ভুলের কারণে তারা তাকে (লুলা) মুক্তি দিয়েছিল। এ কারণে আমরা বলতে পারি, তিনি একজন চোর এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি’, যোগ করেন আর্জেন্টিনার নেতা।

তিনি বলেন, ‘আমি এসব বলছি কারণ আমি স্বাধীনতার আদর্শকে ধারণ করি।’

এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন লুলা। এরপর ২০১৮ সালে দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি ৫৮০ দিন কারাভোগ করেন।

প্রক্রিয়াগত ত্রুটির কারণে তার দণ্ডাদেশ বাতিল হওয়ার পর তিনি মুক্তি পান। পরে ওই মামলার বিচারকও পক্ষপাতদুষ্ট ছিলেন বলে রায় দেওয়া হয়।

হাভিয়ের মিলেই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250