রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

‘জনমনের অবস্থার পরিবর্তন ঘটাতে চিন্তাশীল লোকদের লিখতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১২ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলা একাডেমির সভাপতি ও সমাজচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘বাংলাদেশের জনমনে রাজনীতির প্রতি ও রাজনৈতিক নেতাদের প্রতি এখন কোনো শ্রদ্ধাবোধ নেই। জনমনের এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ জন্য দেশের বিবেকবান ও চিন্তাশীল লোকদের লিখতে হবে।’

শুক্রবার (২১শে মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণমুক্তি পার্টির কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ইফতার মাহফিল এবং ‘রাজনীতি কী এবং কেন’ শীর্ষক আলোচনা সভায় আবুল কাসেম ফজলুল হক এ কথাগুলো বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অমূল্য কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার।

আলোচনায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘কিছুদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার সংস্কারের দাবি তোলা হচ্ছে। আসলেই রাষ্ট্রব্যবস্থার সংস্কার দরকার। সংস্কার হতে পারে সর্বজনীন কল্যাণে। আবার তা হতে পারে উচ্চশ্রেণির লোকদের সুবিধার জন্য। আমরা জনগণের স্বার্থে সংস্কার চাই।’

এম এ আলীম সরকার বলেন, ‘অনুসন্ধান করলে দেখা যায়, ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিরাট অঙ্কের টাকা আয় করেন। প্রকৃতপক্ষে রাজনীতিকেই তারা অর্থ আয়ের অবলম্বন করে ফেলেন। এ ধরনের রাজনীতিতে প্রকৃতপক্ষে কোনো রাজনীতি থাকে না।’

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শরীফ আব্দুল্লাহ হিস সাকী, শামীম ইসতিয়াক চৌধুরী। আরও বক্তব্য দেন গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য প্রভাষক বিজন হালদার, কেন্দ্রীয় সদস্য প্রভাষক মহাসীন আলমগীর প্রমুখ।

এইচ.এস/


আবুল কাসেম ফজলুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250