বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা : শেরীফা কাদের 

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার মেজর (অব.) এমএ জলিলের মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত করা হয়েছে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর (অব.) জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিলো অসাধারণ। মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা।

মঙ্গলবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে মুনাজাত শেষে শেরীফা কাদের এ কথা বলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ড. ইউনূস

এ সময় তার সাথে ছিলেন মেজর (অব.) জলিলের বড় জামাতা ব্যারিস্টার রুমেল চৌধুরী। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য - নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিদ্দিকী, আনোয়ার হোসেন, ওমর ফারুক সুজন, শরিফুল ইসলাম, আল আমিন সরকার, আমিনুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/


মেজর জলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250