বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা, পান করেন পা ধোয়া পানি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে বিচিত্র নানা কিছু ভাইরাল হয়। মুহূর্তে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে। সম্প্রতি তেমনই এক ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। এতে দেখা যায় এক নারীর পা ধুয়ে পানি পান করছেন এক ব্যক্তি।

ভিডিওতে থাকা নারী ও পুরুষ স্বামী-স্ত্রী। তারা পাকিস্তানের লাহোরের বাসিন্দা। লাহোর ভিত্তিক সংবাদমাধ্যমের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনের সঙ্গে এক্সে ভাইরাল ভিডিওটি যুক্ত করে দেওয়া হয়।

সাক্ষাৎকারভিত্তিক ওই ভিডিওতে দেখা যায়, স্ত্রী বসে আছেন আর তার স্বামী পায়ে চুমু খাচ্ছেন এবং পা ধুয়ে সেই পানি গ্লাসে নিয়ে পান করছেন। রোজ নিয়ম করে স্ত্রীর পায়ে এভাবে চুমু খান বলে জানান ওই ব্যক্তি।

আরো পড়ুন : দেশে বউ ভাড়া পাওয়া যায় যে গ্রামে!

এই ব্যক্তি জানান, তাদের বিয়ে হয়েছে ১৪ বছর। তিনি স্ত্রীর জন্য সবকিছু করতে পারেন উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের মা, বোন এবং মেয়ের সৌভাগ্যের জন্য দোয়া করি, কিন্তু আমার স্ত্রীও কারও বোন এবং মেয়ে। তারও ভালোবাসা পাওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি মানুষকে বলতে চাই, আপনাকে আমার মতো স্ত্রীর পা টিপে দেওয়া কিংবা চুমু দিতে হবে না, অন্তত আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং তাকে সম্মান করুন।’

ওই ব্যক্তির স্ত্রী জানান, তার স্বামী ঘরের সব কাজ করেন। রান্না থেকে কাপড় ধোয়া কিংবা ঘর পরিষ্কার হোক, সব কাজই তিনি খুব সহজেই করেন।

সূত্র : এবিপি

এস/ আই.কে.জে/

ভালোবাসা স্বামী-স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250