শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।'

সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।’ 

ফারুকীর মতে, মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটিও একই ধরনের কোনো উদ্দেশ্য দ্বারা প্রভাবিত কি না, তা সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই খতিয়ে দেখবে। পাশাপাশি তিনি ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল দল ভারতে সফরের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও তুলেছেন।

আইপিএল সম্প্রচার বন্ধের দাবির প্রসঙ্গে ফারুকী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার কাছে বাংলাদেশে সব প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বিনীতভাবে জানাতে চাই, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখতিয়ার। তবে জনগণের উদ্বেগের বিষয়টি আমি তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।

 জে.এস/

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250