শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

পে স্কেল নিয়ে বিকেলে বৈঠক, আসতে পারে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকে বসছেন কমিশনের সদস্যরা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেবেন।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সভাপতি জাকির আহমেদ খান।

কমিশনের সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুত প্রক্রিয়ায় অর্ধেক কাজ শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল। এখন সেসব তথ্যের বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা করা হবে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ ও কার্যকর হওয়ার সময়সীমা, পাশাপাশি নতুন পে স্কেলের সুযোগ-সুবিধা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে।

কর্মচারীরা সচিবদের সঙ্গে বৈঠকের দিকে নজর রাখছেন।

তারা আশা করছেন, বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে। একই সঙ্গে, কর্মচারী নেতারা পে কমিশনকে ৩০শে নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুমকিও উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

জে.এস/

জাতীয় বেতন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250