রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান

আল্লাহ আমাদের রক্ষা করো : অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে।

এদিকে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। হঠাৎ করে দুঃশ্চিন্তার ছায়া শোবিজ অঙ্গনে। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করেছেন অভিনেত্রী চমক।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, “এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।”

চমকের এই পোস্টে নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমূলক মন্তব্য ভেসে আসছে তার পোস্টে।

একজন মন্তব্য করেছেন, লাল বিপ্লবীনি!! শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, ধীরে ধীরে টের পাবে অঙ্গনের লোকজন।

একজন লিখেছেন, কেমন উপভোগ করছো নতুন লাল স্বাধীনতা?

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে।

এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।

ওআ/ আই.কে.জে/


চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250