শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

মুশফিকের শততম টেস্টে আবেগঘন বার্তা সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জাতীয় দলের এই দুই তারকার বন্ধন বহু দিনের। মুশফিকের শততম টেস্টকে সামনে রেখে সেই বন্ধনেরই আবেগঘন প্রকাশ ঘটালেন সাকিব।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশফিককে উদ্দেশ্য করে সাকিব লেখেন, লর্ডসে তার প্রথম টেস্ট ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত মুশফিক তাকে যেমন অনুপ্রাণিত করেছেন, তেমনি অনুপ্রাণিত করেছেন দেশের অসংখ্য ক্রিকেটারকে।

সাকিব জানান, প্রথম টেস্টে মুশফিকের প্রতিটি বল তিনি দেখেছিলেন বিকেএসপির রিক্রিয়েশন রুম থেকে।বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিককে নিজের অধিনায়ক মনে করা থেকে শুরু করে এখনো পর্যন্ত সবসময়ই তাকে নিজের অধিনায়ক ভেবেছেন বলেও উল্লেখ করেন তিনি।

মুশফিকুর রহিমের শততম টেস্টকে ‘ঐতিহাসিক অর্জন’ উল্লেখ করে সাকিব লেখেন, এই বিশেষ ম্যাচেও তিনি মুশফিকের প্রতিটি বল দেখবেন। মাঠে থেকে এই মুহূর্ত ভাগ করে নিতে না পারার আক্ষেপও জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

পোস্টের শেষে সাকিব যোগ করেন, মুশফিক যেন উপভোগ করেন তার এই শততম টেস্টের প্রতিটি মুহূর্ত। সঙ্গে থাকছে শুভকামনা।

মুশফিকের সাফল্যের এই বিশেষ দিনে সাকিবের বার্তা আবারও মনে করিয়ে দিল, বাংলাদেশের ক্রিকেটে তাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন এখনো অটুট।

জে.এস/

সাকিব আল হাসান মুশফিকুর রহিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250