বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

সচিব কমিটির সভায় মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এর সভাপতিত্বে রোববার (২৪শে নভেম্বর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্হ মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আরও পড়ুন: নতুন গঠিত ইসি প্রত্যাখ্যান করলো নাগরিক কমিটি

নবসৃষ্ট এসব পদসমূহের মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি পদ, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য ২টি পদ রয়েছে। 

নবসৃষ্ট এসব পদ পূরণ হলে মৎস্যচাষী পর্যায়ে সেবা সম্প্রসারণ আরো তরান্বিত হবে।

এসি/ আইকেজে

মৎস্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250