শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

বিএনপির ব্যানারে অপু বিশ্বাসের খোকসা সফর, নতুন চর্চায় নায়িকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। সেই অপুকে বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) দেখা গেল বিএনপির ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে!

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস।

এ সময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। জানা যায়, অপু বিশ্বাস ও নিরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন। নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক রিপন হোসেন।

এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে। তিনি বলেন, সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।

অপু বিশ্বাস বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে (স্থানীয় বিএনপির নেতা) ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। 

তিনি বলেন, যে মানুষ আপনাদের চাওয়া-পাওয়ার মূল্য দিতে চান, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারেন না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন।

চিত্রনায়ক নিরব বলেন, আমি সিনেমার মানুষ। সিনেমা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। কিন্তু এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলবো, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপু বিশ্বাস তাদের পক্ষে বেশ সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন আওয়ামী লীগের নিয়মিত তারকা মুখ। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি।

ফলে চলচ্চিত্র ও রাজনীতির মিলনক্ষেত্র আবারও আলোচনার ঝড় তুলল। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতাতে যান অপু বিশ্বাস। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া এই নায়িকা বিতর্কের জন্ম দিয়েছেন।

বিষয়টিকে আরও চটকদার করলেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।’

যদিও স্ট্যাটাসটিতে পরীমনি নির্দিষ্টভাবে কারোর নাম লিখেননি। তবে নেটিজেনরা একমত- স্ট্যাটাসটিতে সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেছেন পরীমনি।

অপু বিশ্বাসের হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি, পাশাপাশি পরীমনি মন্তব্য, শোবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

জে.এস/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250