সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

কৃষকের জন্য ‌স্মার্ট কার্ড চালু করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি - সংগৃহীত

ভর্তুকি ও অন্যান্য সরকারি সহায়তা নিশ্চিত করতে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের লক্ষ্যে সরকার একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। 'কৃষক স্মার্ট কার্ড নীতি ২০২৫' এর খসড়ায় কৃষকদের জন্য ২০৩০ সালের মধ্যে জাতীয় তথ্যভাণ্ডার তৈরির প্রস্তাব করা হয়েছে।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য সহায়ক হবে এই কার্ড।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াঁ গণমাধ্যমকে বলেন, কৃষকের জন্য স্মার্ট কার্ড তৈরি ও বিতরণের প্রক্রিয়া জাতীয় পরিচয়পত্রের মতোই হবে।

তিনি বলেন, 'প্রকল্পটি আগের সরকার শুরু করেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এটি পর্যালোচনা করার পর খসড়া নীতি প্রস্তুত করা হয়েছে।'

আই.কে.জে/


স্মার্ট কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250