রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে তিনি ঢাকায় ফিরেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন তানজিন তিশা।

পোস্টে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে তার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে আয়োজকেরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন এবং ভক্তদের মধ্যেও উদ্দীপনা ছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার কারণে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিশা বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন এবং তার শারীরিক অবস্থা ও নিরাপত্তার খোঁজ নিচ্ছেন।

ছোট পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

তানজিন তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250