মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৩রা জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবিটি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিকোলাস মাদুরোকে ওঠানো হচ্ছে। ছবিতে দেখা যায়, চোখ বাঁধা হাতে হ্যান্ডকাফ অবস্থায় নিকোলা মাদুরো দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পানির বোতল।

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে। আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারকাসে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

তিনি ফক্স নিউজকে বলেন, 'মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।'

'তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,' বলেন ট্রাম্প।

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250