বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

বিভিন্ন পূজামণ্ডপে উপহার নিয়ে জেলা প্রশাসক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বুধবার (১লা অক্টোবর) রাতে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি পালপাড়া, রাজারহাট, আখড়া বাড়ি এবং কালিবাড়ি মন্দিরে পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত আবাসস্থল। এখানে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করি। পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির অন্যতম প্রতীক। সরকার সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি আশা করি, দুর্গোৎসব সবাইকে আনন্দ, শান্তি ও সাম্যের বার্তা দেবে।

পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি মণ্ডপে প্রশাসনের তদারকি ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রদত্ত উপহার আমাদের জন্য আনন্দের। সরকারের সহযোগিতায় এ বছরও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ বিভিন্ন পূজা উৎযাপন কমিটির সদস্যরা।

জে.এস/

শারদীয় দুর্গাপূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250