শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

রূপচর্চাকেন্দ্র থেকে বিদেশি পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি রূপচর্চাকেন্দ্রে রেখে যাওয়া ব্যাগ থেকে ১টি পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২১শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ার ওই রূপচর্চাকেন্দ্রের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে তিনটা থেকে চারটার দিকে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত ‘বউ সাজ’ নামের বিউটি পার্লারে ফেশিয়াল করতে আসেন এক নারী। তার হাতে একটি ব্যাগ ছিল। দেড় হাজার টাকায় ওই নারীর ফেশিয়াল শুরু করেন পার্লারের এক কর্মী। 

একপর্যায়ে মুঠোফোনে একটি কল এলে পাঁচ মিনিট পর আসবেন জানিয়ে সেখান থেকে চলে যান ওই নারী। ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে ১টি অস্ত্র ও ১০ লাখ ১৮ হাজার জাল টাকা জব্দ করে।

ঘটনার সময়ের সিসিটিভির ক্যামেরার ৩১ সেকেন্ডের একটি ফুটেজে দেখা গেছে, রিকশায় করে এক তরুণী উপজেলার আদালতপাড়া মোড়ে আসেন। তার পরনে ছিলে কালো রঙের পোশাক (থ্রি-পিছ)। মুখের নাক পর্যন্ত অংশ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল।

তার বাঁ কাঁধে একটি ব্যাগ ছিল। রূপচর্চাকেন্দ্রের পাশে সড়কের মোড়ে ওই তরুণী রিকশা থেকে নামেন। রিকশা থেকে ডান হাতে কালো রঙের আরেকটি ব্যাগ নিয়ে মোড় থেকে হেঁটে রূপচর্চাকেন্দ্রে যান তিনি।

বউ সাজ বিউটি পার্লারে কর্মরত সাথী বেগম বলেন, ওই তরুণীকে তিনি আগে কখনো দেখেননি। তর বাড়ি উপজেলার ইব্রাহীমপুরে বলে জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

জে.এস/

ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250