মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বাসযোগ্যতার সংকটকালে সাংবাদিকতা *** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে

দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে : ড. ইউনূস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: ফাইল (সংগৃহীত)

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১লা ডিসেম্বর) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক জুলাই বিপ্লবে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।

আরও পড়ুন: দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে : সেনাপ্রধান

অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান প্রতিষ্ঠানটির গত ৩০ বছরের কাজের পরিধি তুলে ধরেন। তিনি জানান, সিপিডি গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে।

এসি/কেবি

ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250